desh somoy logo
ঢাকাWednesday , 3 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের একটি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার বেগম (৬৫) সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং নজির আহমদের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, তিনি বাক্‌প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে উত্তর ঢেমশা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন নুরুন্নাহার বেগম। পথে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংইউ মারমা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।