সম্প্রতি বিশ্বব্যাপী অর্থবাজারে সোনার দামে ‘ঝাঁকুনি’ লেগেছিল। তবে দুই সপ্তাহের ব্যবধানে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে মূল্যবান ধাতুটি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা এবং ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের ওপর চাপ সৃষ্টি করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স।বৃহস্পতিবার (১ মে) প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স সোনা এখন ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলার। যা ১৫ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। একই সময়ে মার্কিন সোনার ফিউচারও ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলার হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
