desh somoy logo
ঢাকাWednesday , 11 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মিনি সাজেক উন্মোচিত করেছে পর্যটন সম্ভাবনা

দেশ সময়
June 11, 2025 6:43 pm
Link Copied!

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পর্যটন খাতে নতুন মাত্রা যোগ হয়েছে। মিনি সাজেক নামে নতুন এই স্থানে বাড়ছে পর্যটকদের ভীড়।

বুধবার (১১ জুন) সকালে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকার এই মিনি সাজেক এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, চলন্ত সিএনজি, মোটর সাইকেলে ও জীপ থামিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন ভ্রমণ পিপাশুরা।

দর্শনার্থীরা জানান, রাঙামাটির সাজেক এর মতই দেখতে এই এলাকাটি তাদের বেশ ভালো লেগেছে। তাই দীর্ঘ যাত্রাকালে একটু বিশ্রাম ও এমন দর্শনীয় মনোমুগ্ধকর জায়গা উপভোগ করতে পেরে ভালই লাগছে তাদের।

এবিষয়ে স্থানীয় জয় চাকমা জানান, সাজেকের মতো দেখতে এই জায়গাটি ঘিরে ইতোমধ্যেই এখানকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করছে। নানিয়ারচর উপজেলার এই জায়গাটি হয়ে উঠেছে পর্যটন সম্ভাবনাময়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।