desh somoy logo
ঢাকাMonday , 30 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালির ভেনিসে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দেশ সময়
June 30, 2025 11:20 am
Link Copied!

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে ইতালির ভেনিসে উদ্বোধন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টেরl ১৬টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ইতালি থেকে আমাদের সহকর্মী রতন হক জানিয়েছেন, কর্মজীবনের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে ২০০৬ সাল থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট চালু করা হয়। প্রায় ২০ বছরের পথচলায় টুর্নামেন্টটি ইতালিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আয়োজকরা জানিয়েছেন, মাঠ সংকটের কারণে গত দুই বছর এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর সেই সংকট কেটে যাওয়ার পর বাংলা স্কুল আবারও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত রোববার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ টি দলের অংশগ্রহণে ২০২৫ সালের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক নূরে আলমের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের সভাপতি কামরুল সারওয়ার স্বাগত বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল কমিউনিটির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ভেনিসের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতাদের পাশাপাশি বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের প্রথম খেলায় দোহার ইয়ুথ ক্লাব মুখোমুখি হয় ফ্রেন্ডস অব ভেনিস ক্রিকেট ক্লাবের এবং দ্বিতীয় খেলায় এলসিসি ভৈরব মুখোমুখি হয় সততা ভৈরব ক্রিকেট একাদশের।
প্রতি রোববার এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে প্রথম রাউন্ড শেষে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে নকআউট পর্ব। আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।