desh somoy logo
ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে

দেশ সময়
August 2, 2025 9:24 pm
Link Copied!

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এ চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। 

শনিবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন।

যারা বিদেশে যেতে চান, তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন।দেশের ভাবমূর্তি রক্ষার্থে অনুরোধ করে আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

তিনি বলেন, নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। 

উপদেষ্টা বলেন, সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। গত বছরের জুলাই মাস থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। আগের অর্থবছরে একই সময়ে এসেছে ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার অর্থাৎ ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।

যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ ও আহত ভাইদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে মনে করেন কর্তৃপক্ষ। রেমিটেন্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।