desh somoy logo
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে “রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫” পালিত হয়েছে।

দেশ সময়
August 6, 2025 10:22 am
Link Copied!

ঠিক এক বছর আগে লাল জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থান এর মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে। এতে প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের রিমোটেন্স পাঠানোর শাটডাউনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি দিন উদযাপন করা হলো রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ । অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে l

অনুষ্ঠানে উপস্থিত কম্যুনিটির নেতৃবৃন্দ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় শহিদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য একটি বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে উপস্থিত অতিথিবৃন্দের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রেরিত চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দূতালয় প্রধান ও কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন মিলন বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, মিলন বিএনপি’র সাবেক উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল মামুন, মিলান বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন, ওসমান গণি, মেসবাহ উদ্দিন মোমিন, আবু রাশেদ শাহিন, ও জিয়াউল করিম সহ আরো অনেকে।

এ সময় বৈধভাবে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা। মিলান কনস্যুলেটে একটি সার্বক্ষণিক হেল্পডেস্ক স্থাপন, মিলানে একটি মুসলিম কবরস্থান এবং লাশ প্রেরণের জন্য সরকারের আরো সহযোগিতা আশা ব্যক্ত করেন। এ সময় মিলানস্থ জনতা এক্সচেঞ্জ কোম্পানি এস আর এল এর ব্যবস্থাপক কামরুল হাসান উপস্থিত রেমিট্যান্স প্রেরণকারীদেরকে দেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে ইতালিয় আইনের বিভিন্ন দিক সম্পর্কে আরো সচেতন হবার জন্য পরামর্শ দেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা আরো সহজে প্রাপ্তির জন্য ছুটির দিনে ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিস আরো বেশি সংখ্যায় পরিচালনা করা প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য বাংলাদেশি খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।