desh somoy logo
ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

উদারতা বিএনপির সবচেয়ে বড় গুণ: মঈন খান

দেশ সময়
August 10, 2025 8:03 am
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণ-অভ্যুত্থানের
মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। শনিবার জাতীয়
প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘জুলাই বিপ্লব : গণতন্ত্রের অগ্রযাত্রা’
শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ।হিউম্যান
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মঈন খান বলেন,
জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তারা হাসিনার
রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের জীবন দিয়ে সমগ্র জাতিকে একটি ফ্যাসিস্ট
রেজিম থেকে উদ্ধার করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছেন।ব্যক্তিগত
স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শৃঙ্খলা,
নিয়মানুবর্তিতা এবং সততার জন্য সুপরিচিত ছিলেন। একটি ঘটনার কথা তুলে ধরে
তিনি বলেন, একটি সভায় জিয়াউর রহমান সকাল ১০টায় গিয়ে দেখেন আয়োজকদের কয়েকজন
ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি। তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই
তার বক্তব্য সময়মতো দিয়ে চলে যান এই বলে যে, কে এলো বা না এলো তা তার দেখার
বিষয় নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক কিছু শেখার
আছে।মঈন খান বলেন, আওয়ামী লীগ
জিয়াউর রহমানকে ‘অখ্যাত মেজর’ বলে সমালোচনা করে। কিন্তু আওয়ামী লীগ
উপলব্ধি করতে পারেনি যে এই ‘অখ্যাত মেজর’ই নিজের এবং খালেদা জিয়ার জীবন
বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ এই উদারতা বুঝতে পারেনি
যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে
ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে
বড় গুণ।তিনি বিএনপিকে একটি
সেন্ট্রিস্ট বা মধ্যপন্থি দল হিসাবে বর্ণনা করেছেন, যারা কোনো চরম ডান বা
বামপন্থি নয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষও এই মধ্যপন্থি নীতি পছন্দ করে
এবং কোনো চরম নীতি অনুমোদন করে না।তিনি
বিএনপির ওপর আওয়ামী লীগের অত্যাচারের কথা তুলে ধরে বলেন, বিগত ১৫ বছরে
আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক লাখেরও অধিক মামলা দিয়েছে এবং ৫০ লাখ
নেতাকর্মীকে, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান থেকে শুরু করে গ্রামের
নিরীহ ছাত্র পর্যন্ত, শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত ও
অত্যাচারিত করেছে। পুলিশের ভয়ে আমাকে ভাওয়ালের গজারি বন এবং ধানের খেতে
রাত কাটাতে হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।