desh somoy logo
ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজপথের ত্যাগী নেতা আবেদ রাজা মনোনয়ন বঞ্চিত

দেশ সময়
November 16, 2025 9:24 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। এ তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পেয়েছেন শওকত হোসেন শকু।

তবে দীর্ঘদিন রাজপথে আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা বিএনপির ত্যাগী নেতা এডভোকেট আবেদ রাজা এই আসনে মনোনয়ন না পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে এডভোকেট আবেদ রাজা আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে প্রথম সারিতে ছিলেন এবং একাধিকবার কারাভোগও করেছেন। তাদের দাবি, এমন একজন নেতাকে মনোনয়নের বাইরে রেখে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যাকে এলাকায় রাজপথের রাজনীতিতে তেমন দেখা যায়নি।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, শওকত হোসেন শকু অতীতে উপজেলা বিএনপির সম্মেলনে জয়নুল আবেদীন বাচ্চুর কাছে পরাজিত হলেও তাকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে। সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস থাকা সত্ত্বেও আবেদ রাজাকে মনোনয়ন না পাওয়ায় ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবারের ব্যক্তিগত ক্ষতির কথাও উল্লেখ করেন অনেকে। তারা বলেন, বিএনপি–সম্পৃক্ত থাকার কারণে এডভোকেট আবেদ রাজার বড় মেয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হলেও তার গেজেট প্রকাশে বিলম্ব করা হয়েছিল।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দাবি—চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ায় মৌলভীবাজার-২ আসনে এডভোকেট আবেদ রাজাকে পুনর্বিবেচনা করার জন্য দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।