desh somoy logo
ঢাকাFriday , 23 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয় জবাবদিহিতার মাধ্যম:হাবিব

দেশ সময়
January 23, 2026 4:15 pm
Link Copied!

রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ।

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করতে সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোট দেওয়া শুধুমাত্র অধিকার নয়, এটি দেশের প্রতি আমাদের দায়িত্ব।

শুক্রবার ২৩ জানুয়ারি রাজধানীর সবুজবাগ থানা ৪ নং ওয়ার্ড দক্ষিণ বাসাবো ইউনিট এর উদ্যোগে এক উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের মানচিত্র, পতাকা পেয়েছি। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে স্বামী, সন্তান ও গৃহ হারিয়েছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন, কিন্তু দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। সেই কারণে আজ সারা বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ্য পিতার ও মাতার যোগ্য উত্তরসূরি হিসেবে ৩১ দফার ভিত্তিতে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চান, যেখানে থাকবে ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সুশাসন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা যদি নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রদানের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশকে আর কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা দেশকে সার্বভৌম, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ব। ঢাকা-৯ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে হবে। এলাকাবাসীর নিরাপত্তা, মানবিক মূল্যবোধ এবং সম্প্রীতি বজায় রেখে আমরা উন্নয়নের মডেল হিসেবে ঢাকা-৯কে গড়ে তুলব।

তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম। এলাকার সন্তান হিসেবে তিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এবং তাদের যেকোনো সমস্যায় পাশে থাকতে প্রস্তুত।

হাবিব সকলকে আহ্বান জানিয়েছেন, শুধু নিজে ভোট দেওয়া যথেষ্ট নয়, মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সকলকে কেন্দ্রে নিয়ে যেতে হবে। তিনি বলেন, “আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।