desh somoy logo
ঢাকাFriday , 27 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

desh somoy
March 27, 2026 5:55 pm
Link Copied!

জনগণের দুর্ভোগ লাঘবে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের দামও বেড়ে যায়। তাই নানা চাপ থাকা সত্ত্বেও সরকার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ এখনো তা করেনি। দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে।

প্রতিমন্ত্রী জানান, আগে প্রতিদিন গড়ে ১২ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও ঈদের আগে তা বেড়ে ২৪–২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।

অনুষ্ঠানে তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় এ কর্মসূচি চালু হয়, যা পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে।

সরকারের চলমান উদ্যোগ হিসেবে তিনি ফ্যামিলি কার্ড, ধর্মগুরুদের সম্মানী এবং আসন্ন পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।