desh somoy logo
ঢাকাThursday , 26 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা

desh somoy
March 26, 2026 4:24 pm
Link Copied!

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।


বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় মোহাম্মদ মুইজ্জু বলেন, বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা স্বাধীনতা, আত্মত্যাগ এবং উজ্জ্বল ভবিষ্যতের আশার প্রতীক। এই দিনটি দেশের নাগরিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে শক্তি জোগাবে।


তিনি আরও বলেন, মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধন ও পারস্পরিক আদান-প্রদান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে এবং যৌথ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সহযোগিতা আরও জোরদারে যে ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে তিনি আশাবাদী এবং সন্তুষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।