desh somoy logo
ঢাকাThursday , 7 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ সময়
May 7, 2026 3:30 pm
Link Copied!

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় অনেক বেশি গতিশীল হয়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা কমে এসেছে। তাই ধাপে ধাপে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কী প্রক্রিয়ায় এবং কোন পর্যায়ে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পাথর উত্তোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পরিবেশ রক্ষা করে পাথর উত্তোলন ও সংরক্ষণের লক্ষ্যে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে—সেসব বিষয়ে সুপারিশ দেবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সে বিষয়েও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।