desh somoy logo
ঢাকাSunday , 10 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-চট্টগ্রাম-গাজীপুরের হত্যাকাণ্ডে উদ্বেগ, যা বললেন ডা. শফিকুর রহমান

দেশ সময়
May 10, 2026 3:08 pm
Link Copied!

দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ (রোববার) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও লেখেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

https://www.facebook.com/Drshafiqurrahman.Official/posts/1525310272300105?ref=embed_post

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা লেখেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।

জামায়াত আমির লিখেছেন, সবকিছুর মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।

তিনি আরও লেখেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, জামায়াত আমিরের এই পোস্ট ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।