desh somoy logo
ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে সোমবার সড়ক অবরোধের ঘোষণা

দেশ সময়
May 9, 2026 7:25 pm
Link Copied!

রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

এ হত্যার প্রতিবাদে আগামী সোমবার(১১মে) দিঘীনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।

শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচির ঘোষণা দেন। সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়,শনিবার ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির মুখে তিনি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর “কালেক্টর” হিসেবে পরিচিত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান নিহত হেগেরা চাকমার লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে, তিনি আরো জানান সম্ভাব্য সহিংসতা এড়াতে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহল জোড়দার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।