desh somoy logo
ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

desh somoy
April 28, 2026 6:22 pm
Link Copied!

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর হচ্ছে এবং চলমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল তিনটায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে, যার মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে মন্ত্রী জানান, এ প্রক্রিয়া সহজ করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনা ও উদ্যোগের ফলশ্রুতিতে খুব শিগগিরই ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।