desh somoy logo
ঢাকাFriday , 22 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জেলা যুবলীগ নেতা আটক

Link Copied!

গাইবান্ধায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান (৪৬) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খানকাশরীফ (চকমামরোজপুর) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মশিউর রহমান ওই এলাকার মৃত আব্দুর রউফ ও মৃত মজিরন নেছার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জানান, একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।