desh somoy logo
ঢাকাFriday , 22 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে সামনে রেখে গাইবান্ধায়কোরবানির প’শুর হাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

দেশ সময়
May 22, 2026 11:01 pm
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আযহা ঈদকে সামনে রেখে গাইবান্ধায় কোরবানির পশুর হাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জেলার বিভিন্ন খামারে পশুর পরিচর্যার পাশাপাশি হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। এবার চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকায় বাজারে সরবরাহ নিয়েও রয়েছে ইতিবাচক প্রত্যাশা।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ২ হাজার ৯৩৮টি গবাদিপশু। জেলার বিভিন্ন পশুর হাটে এসব পশু পর্যায়ক্রমে উঠছে।

গাইবান্ধা সদর উপজেলায় প্রস্তুত করা হয়েছে ৩১ হাজার ২১১টি পশু, যেখানে চাহিদা রয়েছে ২২ হাজার ৪৭৬টি। ফলে স্থানীয়ভাবে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গাইবান্ধার দাড়িয়াপুর হাটের ইজারাদার জানান, হাটে বিভিন্ন ধরনের গরু উঠেছে এবং গরুর দাম আকার ও মানভেদে প্রায় ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নিরাপদ কোরবানি নিশ্চিত করতে হাটগুলোতে থাকবে স্বাস্থ্য পরীক্ষা ও তদারকি কার্যক্রম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।