desh somoy logo
ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত ২ হাজার ৪৩২ মামলার আলামত ধ্বংস

দেশ সময়
May 23, 2026 10:04 pm
Link Copied!

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় সংরক্ষিত বিভিন্ন নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। শনিবার আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মালখানার দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার নেতৃত্বে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব আলামত ধ্বংস করা হয়। এসময় আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মোট ২ হাজার ৪৩২টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আলামতের মধ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় জব্দ করা লাঠি, বাঁশ, হকি স্টিক, বিভিন্ন ব্র্যান্ডের মদ, কাগজপত্রসহ নানা ধরনের আলামত সামগ্রী ছিল। দীর্ঘদিন ধরে আদালতের মালখানায় সংরক্ষিত এসব আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, যেসব মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আদালতের নির্দেশনা পাওয়া গেছে, সেসব মামলার জব্দকৃত আলামত বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এর ফলে মালখানার সংরক্ষণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং নতুন আলামত সংরক্ষণে সুবিধা হবে।

সংশ্লিষ্টরা জানান, আদালতের মালখানায় সংরক্ষিত আলামত নিয়মিত পর্যালোচনা ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।