desh somoy logo
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

Link Copied!

কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টরা এটিকে দুই দেশের মানবিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন।

রবিবার (২৪ মে ২০২৬) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

এ সময় অনুষ্ঠিত বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ সহায়তা বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল উদাহরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।