desh somoy logo
ঢাকাTuesday , 26 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে বৃষ্টির শঙ্কা

Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে উদযাপিত হবে। তবে ঈদের আনন্দের দিনে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে ঈদে ঘরমুখো মানুষ ও ভ্রমণকারীদের কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, ২৭ মে রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হতে পারে এবং ঈদের দিন সকালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম ও খরতাপ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাঝে মধ্যে বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম পুরোপুরি কমার সম্ভাবনা আপাতত কম বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।