desh somoy logo
ঢাকাWednesday , 27 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি

দেশ সময়
May 27, 2026 10:09 pm
Link Copied!

নারায়ণগঞ্জের পাইকপাড়া রাবেয়া এগ্রোর অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কুরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্মে’ বড় হওয়া প্রায় ৭শ কেজি ওজনের অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সাদা ত্বক ও মাথায় লম্বা সোনালি লোমের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।