desh somoy logo
ঢাকাThursday , 28 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নৈশ কোচের ধাক্কায় নিহত ২, গুরুতর আহত ১ ঢাকায় স্থানান্তর

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী একটি নৈশ কোচের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে রংপুর–ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী দ্রুতগতির নৈশ কোচ রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক ছিদ্দিক (৪০), কলেজছাত্র হাসান (১৮) এবং মারুফ (১৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই অটোরিকশা চালক ছিদ্দিক এবং কলেজছাত্র হাসান মারা যান।

গুরুতর আহত মারুফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে ছিদ্দিক পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং হাসান একই এলাকার সিরাজুল ইসলামের সন্তান।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আমিন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।