desh somoy logo
ঢাকাThursday , 28 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদের জামাতে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় পুরো ঈদগাহ এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নামাজ শেষে প্রতিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশবাসীসহ ঢাকা-১৬ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী ও ঢাকা-১৬ আসনের সব এলাকাবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগ করে নেব—এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে মানবিকতা ও সহানুভূতির চর্চা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সব সংগঠক, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই।”

ঈদের জামাতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।