desh somoy logo
ঢাকাFriday , 29 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

দেশ সময়
May 29, 2026 10:53 pm
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা তেলবহনে ব্যবহৃত লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে ভানুগাছ স্টেশনের অদূরে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় তেলবহনে ব্যবহৃত ওয়াগনটি লাইনচ্যুত হয়। পরে রাত সাড়ে ৮টায় ওয়াগনটি উদ্ধার করে সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো একে একে গন্তব্যে যাচ্ছে।

এর আগে দুর্ঘটনা কবলিত তেলবাহী ৯৬২ নাম্বার ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে তারা ধোঁয়া দেখতে পান। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। ধোঁয়ার উৎপত্তিস্থলে দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনে কোনো তেল ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।