বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া, ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ও পরিবেশ দূষণকারী কোনো মোটরযান সড়ক বা মহাসড়কে চলাচল করতে পারবে না। বুধবার (২৪ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫(১) অনুযায়ী হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ধারা ৭৫ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে রংচটা, ক্ষতিগ্রস্ত ও পরিবেশ দূষণকারী যানবাহনও সড়কে চলাচলের অযোগ্য হিসেবে গণ্য হবে।
সংস্থাটি মালিক ও চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
