desh somoy logo
ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া ও পরবর্তীতে মৃ’ত্যু বরণ করা সেই নবজাতকের পরিবারকে সহায়তা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

এছাড়াও পরিবারটিকে চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় মালামাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটির মা এবং বাবা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আকলিমা আক্তার জানান, পরিবারটি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা অসহায়। শিশুটি জন্মের সময় চিকিৎসা খরচ করেছেন ঋণ করে। কয়েক ঘন্টার ব্যবধানে শিশুটি মারা গিয়েছে। তাই মানবিক দৃষ্টি থেকে পরিবারটির পাশে দাঁড়িয়েছি।

উল্লেখ্য, শিশুটির বাবা ইসমাইল পহোলান উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর। গত ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এ ছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।