desh somoy logo
ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জামায়াতের ন্যায্য মূল্যের পন্য পেয়ে খুশি ক্রেতারা

দেশ সময়
November 21, 2024 3:24 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।২১নভেম্বর বৃহস্পতিবার

দ্রব্যমূল্যের যাঁতাকলে যখন সাধারণ মানুষ পিষ্ট তখন আমাদের মত স্বল্প আয়ের মানুষেরা কম টাকায় যেখানে মালামাল বিক্রয় করা হয় সেখানেই যাব। আজকাল সব জিনিসের দাম আকাশ ছোয়া। আজ সকালে মহিপুর থানার মহিপুর বাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যয্য মূল্যের বাজার থেকে আলু ২ কেজি ১২৫ ও ১ কেজি পিয়াজ ৯০ টাকায় ক্রয় করেছি। ১০ টাকাও সেফ হলে সেটাও অনেক কিছু আমার কাছে। এমনি কথাগুলো বললো মহিপুর ইসলামি ব্যাংক এজেন্ট আউটলেটের অফিস সহকারী মো. সবুজ মৃধার।
তিনি আরো বলেন, ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কম টাকায় বিক্রি করায় স্বল্প আয়ের লোকের সুবিধা হচ্ছে। তবে আরো জিনিসপত্র যোগ করা দরকার বিক্রির তালিকায় বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকাল ৮ টায়
বাংলাদেশের জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে স্থানীয় জনগণের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ঠেকানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য বলে মনে করেন মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী।

তিনি আরো বলেন আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে। তাই আজকের কর্মসূচি তারই অংশ। জামাতের এই উদ্যোগ শুধু বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে না, বরং মানুষের মধ্যে ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করবে। পণ্য বিক্রেতারা স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে দাম বাড়িয়ে দিচ্ছিলেন, যা সাধারণ জনগণের জন্য অস্বাভাবিক হয়ে উঠেছিল। বিষয়টি জামায়াত নেতাদের নজরে আসলে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করেন।

৬ নং মহিপুর বাজার ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল নোমান বলেন,আলু ২ কেজি ১২৫,চিনি ১ কেজি ১২৫,পিয়াজ ১ কেজি ৯০ এবং মুসরডাল ১ কেজি ১০৫ টাকা কেজি দরে বিক্রি করি। এখানে দিনে দিনে আরো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যোগ হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন।

মহিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘‘বাজারে সব সময়ই পণ্যের দাম বেশি ছিল, কিন্তু আজ জামাতের উদ্যোগে আমরা সস্তায় পণ্য কিনতে পেরেছি, এটি আমাদের জন্য খুব উপকারি হয়েছে।’’

আরেক ক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘‘বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রায়ই বেশি দামেই পণ্য কিনতে বাধ্য হতাম, কিন্তু আজকের এই উদ্যোগের ফলে তা কম মূল্যে পেয়েছি। এটি খুবই ভালো পদক্ষেপ।’’

জামায়াতে ইসলামী বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখার আমির মাও. আঃ কাইয়ুম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সব সময় ন্যায়ের পক্ষে। মেহনতী মানুষের জন্য কাজ করে। তারি ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।