desh somoy logo
ঢাকাFriday , 5 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশ সময়
September 5, 2025 10:35 pm
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হল রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে ২৭ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম নিজেদের মত অন্যদেরকেও ভালোবাসতে উদ্বুদ্ধ করে। ইসলাম মানুষকে নিজের, স্বজনের, স্বদেশের তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। আর তাতেই বিশ্ববাসীর জীবনধারায় নেমে আসে প্রশান্তি এবং বিদূরিত হয় অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং হানাহানি। ইসলামের শিক্ষা হল, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

তিনি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। জগতে আলো ছড়িয়ে অন্ধকারকে জয় করতেই আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন।

ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেননি তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন, প্রতিযোগিতাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) উনার জীবন সম্পর্কিত এতে শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সনদ ও মূল্যবান কিছু বই পুরস্কার হিসেবে দিচ্ছি। পড়া-লেখার কোন বিকল্প নাই। পাঠ্যপুস্তকের বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। সেজন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।

সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ বিষয়ের উপর আলোচনা করেন। সর্বশেষে শেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ সঞ্চালনায় জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামছুল ইসলাম, বিভিন্ন উপজেলা থেকে আগত ফিল্ড সুপারভাইজার, সাধারণ ও মডেল কেয়ারটেকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।