ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

দেশ সময়
July 24, 2025 6:34 pm
Link Copied!

সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই উত্তেজনায় ইতোমধ্যে এক শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

থাই সেনাবাহিনী জানিয়েছে, এফ-১৬ বিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে। দুই দেশই বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে।

থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানোন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি।’ একই সঙ্গে থাইল্যান্ড তাদের ক্যাম্বোডিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে।

Advertisement

এদিকে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, থাই যুদ্ধবিমান দুটি বোমা ফেলে একটি রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে। এক বিবৃতিতে দেশটি জানায়, ‘থাইল্যান্ড কর্তৃক ক্যাম্বোডিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর এই বেপরোয়া ও নির্মম সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই।’

থাইল্যান্ড বুধবার রাতে ক্যাম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং ব্যাঙ্ককে ক্যাম্বোডিয়ান দূতকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া দিয়েছে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে আরও একজন থাই সেনা ভূমিমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করেছে, ভূমিমাইনটি সাম্প্রতিক সময়ে ক্যাম্বোডিয়া পুঁতে রেখেছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাম্বোডিয়ান সেনারা বৃহস্পতিবার সকালে থাই সামরিক ঘাঁটির ওপর ‘ভারী কামান হামলা’ চালিয়েছে এবং একটি হাসপাতালসহ বেসামরিক এলাকাও টার্গেট করেছে, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে থাই সরকার জানায়, ‘যদি ক্যাম্বোডিয়া আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র আক্রমণ চালাতে থাকে, তাহলে থাইল্যান্ড আত্মরক্ষামূলক পদক্ষেপ জোরদার করতে প্রস্তুত।’

থাইল্যান্ডের সুরিন সীমান্ত প্রদেশে শিশু ও বৃদ্ধসহ বাসিন্দারা বালুর বস্তা ও টায়ার দিয়ে তৈরি করা কংক্রিটের বাংকারে আশ্রয় নেন।

ক্যাম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের এই বিমান হামলাকে ‘উস্কানিমূলক ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে এবং থাই বাহিনীকে সীমান্ত থেকে প্রত্যাহার করে নিতে ও ভবিষ্যতে এমন উত্তেজনাকর আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

১৮৭০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে বিরোধ চলে আসছে। এর ফলে অনেকবার সংঘর্ষ হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ২০১১ সালের এক সপ্তাহব্যাপী কামান লড়াই অন্যতম।

গত মে মাসে এক ক্যাম্বোডিয়ান সেনার মৃত্যুর মাধ্যমে এ উত্তেজনার নতুন সূচনা হয়। সেই ঘটনা পরে পূর্ণাঙ্গ কূটনৈতিক সংকটে রূপ নেয় এবং এখন তা সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।