desh somoy logo
ঢাকাSaturday , 3 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার তিন সংসদীয় আসনে মনোনয়ন যাচাই সম্পন্ন, ৮ জনের বাতিল

দেশ সময়
January 3, 2026 9:16 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার সকালে (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


যাচাই শেষে গাইবান্ধা জেলার গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪ ও গাইবান্ধা-৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি ও জনতার দলের তিনজন প্রার্থী এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।


তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী প্রার্থীদের কাগজপত্র যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।