ঢাকাWednesday , 1 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের এএইচএম রেজাউল করিম সানা (৫৫) এবং তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।
র‌্যাব-১৩ জানায়, গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ফারদিন রুহিত (২১) গুরুতর আহত হন। বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারদিন রুহিত হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় নিহতের মা গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিরা আত্মগোপনে চলে যান।
র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এএইচএম রেজাউল করিম সানাকে গ্রেপ্তার করা হয়।
পরে একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে নাসিরুল আহসান আকিবকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।