desh somoy logo
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে রাবিপ্রবি ছাত্রদলের বিনম্র শ্রদ্ধা

দেশ সময়
August 6, 2025 12:13 am
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সকল অগ্নিসন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ত্যাগই আমাদের চলার পথের প্রেরণা। আমরা শপথ করি এই ত্যাগ যেন বৃথা না যায়। এই চেতনা যেন হারিয়ে না যায়।

এতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সদস্য সচিব জিসান আহমেদ, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক হোসাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল হাসান পয়েল, আহ্বায়ক সদস্য মোঃ সাঈদ, মোঃ শরীফ উদ্দিন সহ ছাত্রনেতা মঈন, ইয়াসির, রাকিব, লাবিব, হৃদয়, তাশফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।