ঢাকাMonday , 22 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম কমায় ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার একটি এয়ারলাইন

দেশ সময়
June 22, 2026 2:24 pm
Link Copied!

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির কারণে জেট জ্বালানির দাম কমে আসায় বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স।

Advertisement

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিনগাম জানিয়েছেন, ১৫ জুন থেকে এয়ারএশিয়া এক্স তাদের ভাড়া ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরও কমলে ভাড়ার পুনর্নির্ধারণ অব্যাহত থাকবে।

বো লিনগাম বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে এবং মার্চের উচ্চ অবস্থান থেকে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। 

Advertisement

তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান স্থিতিশীলতা বজায় থাকলে বিমান খাত আরও স্বস্তি পাবে।

শুক্রবার সিঙ্গাপুরে জেট জ্বালানির দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ১১২ ডলার, যা ৩০ মার্চের ২৪২ ডলারের শীর্ষ দামের তুলনায় অনেক কম। তবে এটি এখনো সংঘাত শুরুর আগের প্রায় ৮০ ডলার প্রতি ব্যারেলের স্তরের চেয়ে বেশি।

এয়ারএশিয়া এক্স বলছে, জ্বালানি ব্যয় কমার সুফল যাত্রীদের কাছে পৌঁছে দিতে তারা ভাড়া সমন্বয়ের নীতি অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।