ঢাকাFriday , 26 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

দেশ সময়
June 26, 2026 9:51 pm
Link Copied!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় শুক্রবার (২৬ জুন) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাসহ প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলার বাসিন্দারাও অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

এর আগে শুক্রবার দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। চলতি মাসের শুরুতে পাকিস্তানের লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে মানুষ বাড়িঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।

গত ৫ জুন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে দেশটিতে একাধিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : জিও নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।