ঢাকাTuesday , 26 May 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Link Copied!

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কার পবিত্র নগরীতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। তাঁদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী।

Advertisement

মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা যায়। মৃত তিনজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর রশীদ।

হজ বুলেটিনে জানানো হয়, নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

Advertisement

চলতি বছর মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী রয়েছেন।

এদিকে মঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।