desh somoy logo
ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মুরগিবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার

Link Copied!

মুরগিবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে মুরগিবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের অটোরিকশাচালক ফরিদ মিয়া (৪৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দারিয়াপুর সড়কে চলাচলের সময় মুরগি পরিবহনকারী একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংঘর্ষের ফলে অটোরিকশা ও পিকআপ দুটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।