ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে বিএসপি মহাসচিবের জানাজা অনুষ্ঠিত

দেশ সময়
June 21, 2025 10:25 pm
Link Copied!

শনিবার(২১ জুন) দুপুর দুইটায় রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা হিেসেবে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার জানানো হয়।

জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির( বিএসপি) চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, আওলাদে রাসুল (দ:) হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার গতকাল শুক্রবার(২০জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
জানাজায় বক্তারা বলেন, তিনি ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনৈতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক ও যোদ্ধা।

Advertisement

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

এদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, “জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের একটি অন্যতম ভিত্তি। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে । এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” জানাযার নামাজে উপস্থিত ছিলেন গণ আজাদী লীগের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ আতা, আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাহী মহাসচিব মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী,সাংগঠনিক সচিব মাওলানা মোঃ আব্দুল মতিন, দপ্তরসচিব মোহাম্মদ ফিরোজ আলম, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা আশিকুর রহমান হাশেমী, মোঃ মনির হোসেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী,যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন, মোঃ সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম এ বারী,দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন,গ্লোবাল সুফি অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আফতাব জিলানী,মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।