desh somoy logo
ঢাকাSaturday , 9 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্রমূলক আদিবাসী শব্দের ব্যবহারের বিরুদ্ধে রাঙামাটিতে সম অধিকারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দেশ সময়
August 9, 2025 9:50 pm
Link Copied!

ষড়যন্ত্রমূলক আদিবাসী দাবি এবং সংবিধান বিরোধী আদিবাসী শব্দের ব্যবহারের প্রতিবাদে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) বিকেলে রাঙামাটি শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলার সম অধিকার আন্দোলনের আহ্বায়ক কামাল উদ্দিন।

সংগঠনের সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় এ সময় সদস্য সচিব মো. রাকিব উদ্দিন, সিনিয়র সদস্য ইসরাইল ও লোকমান হাকিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, আমরা সবাই বাংলাদেশী। আদিবাসী শব্দের ব্যবহার করে একটি গোষ্ঠী সংবিধান বহির্ভূত দাবি করছে। যারা এই আদিবাসী শব্দ নিয়ে ষড়যন্ত্র করছে তারা তাদের ছেলে মেয়েকে থাইল্যান্ড, অষ্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে পাঠিয়ে রেখেছে। একটা দেশের আদিবাসী হতে গেলে যেসব বৈশিষ্ট্য গুলো থাকতে হয় এই পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতিদের তা নেই। তারা আদিবাসী নয়, বরং তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী।

পাহাড়ে ষড়যন্ত্রকারীদের দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এসময় বক্তারা বলেন, দেশকে খন্ড খন্ড করে ভাগ করতেই মূলত এই আদিবাসী শব্দের ব্যবহার। তাই তাদের কে দেশ বিরোধী চক্রান্ত থেকে বেরিয়ে আসারো আহ্বান জানান বক্তারা৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।