নোয়াখালীর সেনবাগে একই দিনে, স্বামী-স্ত্রীর এমন বিদায়—যা শুনলেই চোখে পানি এসে যায়। হয়তো পরকালেও একই সাথে থাকবেন!
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারান ছায়দুল হক (৫৯)। প্রিয় স্বামীকে হারানোর বেদনা সইতে না পেরে ঠিক ১২ মিনিটের মাথায় স্ত্রীরও (বিবি মরিয়ম, ৫৫) মৃত্যু হয় স্ট্রোকে। স্বামীর মরদেহ সৎকারের সবাই কাজ সম্পন্ন করবেন যে স্ত্রী, শেষমেশ তারও যাত্রা হলো চিরবিদায়ের পথে।
একসঙ্গে বেঁচে ছিলেন, একসঙ্গে চলে গেলেন।
এই দম্পতি রেখে গেছেন ৬ ছেলে ও ৩ মেয়ে। সন্তানদের চোখের সামনে বাবা-মা দুজনই প্রস্থান করলেন একই দিনে! সে এক হৃদয় বিদারক দৃশ্য।
শুক্রবার সকালে সেনবাগের উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় স্বামী-স্ত্রীকে পাশাপাশি।
সেনবাগে উন্দানিয়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ বলছে—এ যেন প্রেম ও ভালোবাসার এক অমর গল্প, যেখানে মৃত্যু পর্যন্ত আলাদা করতে পারেনি তাঁদের দু’জনকে।
