desh somoy logo
ঢাকাTuesday , 30 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

Link Copied!

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার সময় কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানায়। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে শুধু পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। অন্য কারও প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ নির্দেশনা পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পুরো সময় জুড়ে কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী। পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।