জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন এ মামলার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সদস্য হিসেবে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১৪ মে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায়ের জন্য অপেক্ষমাণ ছিল মামলাটি। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলায় তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা, কয়েকজনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা, সহিংসতায় উসকানি দেওয়া এবং আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগ।
