desh somoy logo
ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থী ফাহমিদ রুমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যার এবং তার বড় ভাই রুহিদকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুন) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বিভিন্ন হত্যা মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পূর্বের আলোচিত হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হলে অপরাধ প্রবণতা কমে আসত বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ফাহমিদ রুমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জেলার অন্যান্য হত্যা মামলারও সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, রুমন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন ও ন্যায়বিচারের দাবি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।