ঢাকাMonday , 4 November 2024
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা শেষে বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ

দেশ সময়
November 4, 2024 3:26 pm
Link Copied!

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজেরে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ১৩৫০ টাকা দরে। এছাড়া মাঝারি সাইজের চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরো বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। 

Advertisement

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।