ঢাকাFriday , 24 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরখানে অটোরিকশা উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

রাজধানীর উত্তরখানের আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় অটোরিকশা চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত মাসুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি চান মিয়ার ছেলে। জীবিকার তাগিদে রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।