desh somoy logo
ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আজীবন ক্ষমতায় থাকতে ইরানে হামলা নেতানিয়াহুর: বিল ক্লিনটন

দেশ সময়
June 21, 2025 8:59 pm
Link Copied!

ইরানে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকতেই ইরানে হামলা চালাচ্ছেন।

নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মধ্যে গত সপ্তাহে বিনা উসকানিতে ইরানে সামরিক আগ্রাসন শুরু করেন নেতানিয়াহু। সেই আগ্রাসন শনিবার (২১ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।

ইরানে ইসরাইলের হামলা শুরু হলে সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে এক সাক্ষাৎকার দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। 

সেখানে তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতনিরসনে ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন।

ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’ ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

ক্লিনটন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।