desh somoy logo
ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল

দেশ সময়
July 15, 2025 4:46 pm
Link Copied!

অধিনায়ক হওয়ার ইচ্ছা বহুবার বলেছেন তাইজুল ইসলাম। শেষ দুবছরে যুক্তিও টেনেছেন অনেকবার। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর আলোচনায়ও আছেন। এবার আরেকবার সরাসরি নেতৃত্বের ইচ্ছা জানিয়েছেন টাইগার স্পিনার।

তাইজুল জানিয়েছেন, লোভ থেকে নয়, দায়িত্ব নিতেই তিনি টেস্ট দলের নেতৃত্ব চান। সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। বিভিন্ন সূত্র বলছে, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় ভালোভাবেই আছেন তাইজুল।

টাইগার স্পিনার বলেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না।

তাইজুল বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি—দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’

গত মাসে শান্তকে সরিয়ে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্টেও মিরাজই তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ক্রিকেটপাড়ায় গুঞ্জন। তবে তিন ফরম্যাটে তিন অধিনায়কের পুরোনো ফর্মুলায় হাঁটতে পারে বিসিবি। ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং এখনও ঠিক হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে হবেন। সেখানে মিরাজ-লিটনদের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিজ্ঞ তাইজুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।