desh somoy logo
ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অচলাবস্থা কাটিয়ে ঢাকায় এসিসির সভা শুরু আজ

দেশ সময়
July 24, 2025 10:23 am
Link Copied!

ঢাকায় আজ শুরু দুদিনের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছিল ভারতের বয়কটের হুমকির পরিপ্রেক্ষিতে। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয়েছে। বুধবার রাতের খবর, পরিকল্পনা অনুযায়ী, আজ ঢাকার একটি পাঁচতারা হোটেলে এজিএম শুরু হবে। এতে সভাপতিত্ব করার জন্য কাল সকালে ঢাকায় এসেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নকভি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারতসহ টেস্ট খেলুড়ে এশিয়ার সব দেশ একাধিক ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছেছে। এসিসির এজিএমের স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যারা মূল স্টেকহোল্ডার, এর মধ্যে রয়েছে। ক্রিকবাজ জানায়, ভারতীয় বোর্ডের একজন প্রতিনিধি ভার্চুয়ালি এজিএমে যোগ দেবেন।

আর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ঢাকায় এজিএমের বিরোধিতা করে বয়কটের হুমকি দিয়েছিল। তাদের সঙ্গে যোগ দেয় আইসিসির অপর দুই পূর্ণ সদস্য শ্রীলংকা ও আফগানিস্তান। সহযোগী দেশগুলোর মধ্যে ভারতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিল ওমান। অবশেষে বরফ গলায় আজ বেলা ২টায় শুরু হবে এজিএম।

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহসিন নকভি। সাক্ষাতের শুরুতে তিনি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।