রতন হক, ইউরোপ প্রতিনিধি
ইটালির মিলান কনসুলেট জেনারেল এর উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণ অভ্যূত্থান দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইতালির উত্তরের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেনl অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় l
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করেন কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা। দিবসটির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় । এছাড়া, জুলাই গণ অভ্যূত্থান সম্পর্কিত দুই শতাধিক আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে এই আন্দোলনে ছাত্র জনতার অনন্য অবদানকে তুলে ধরা হয়।
দুতালায় প্রধান ও কনসাল এ এস এম তাজ উল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উত্তর ইতালির রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপস..
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাম্প্রতিক কনস্যুলেটের সেবার মান উন্নয়নের প্রশংসা করেন তারা। কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জুলাই গণঅভ্যুথান – এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
