রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এই আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির সংকট রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং হতাহত হওয়ার খবরও মিলেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
