desh somoy logo
ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর অটোরিক্সা চালক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী

দেশ সময়
September 20, 2025 6:26 pm
Link Copied!

নানিয়ারচর অটোরিক্সা চালক সমবায় সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছ।

এসময় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলা সমবায় অফিসার তাপস চাকমা, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও নানিয়ারচর বাজার পরিচালনা কমিটির সভাপতি উত্তম দাশ।

নানিয়ারচর উপজেলা সিএনজি চালক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য মো. মাসুম রানার সঞ্চালনায় এসময় নানিয়ারচর অটোরিকশা চালক সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ চাকমা, সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা ও পরিচালনা কমিটির সদস্য প্রাপন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিবি করিমুন্নেছা বলেন, পরিবহণ খাতে একটি পবিত্র দায়িত্ব পালন করে। আপনাদের উপর যাত্রীরা ভরসা করেই যাত্রী সেবা গ্রহণ করেন। আপনাদের সিএনজি ও চালকের লাইসেন্স নিশ্চিত করবেন।

সম্প্রতি রাঙামাটি শহরের বনরুপাস্থ শেভরন এর বিপরীত থেকে সিএনজি স্টেশন টি ভেদভেদি স্থানান্তর করায় চালকদের উদ্ভুত সমস্যা সমাধানে জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্দেশনা বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস প্রদান করেন এই নির্বাহী কর্মকর্তা।

অনুষ্ঠানে সমিতির সদস্যরা অতিথিদের সামনে তাদের দাবি দাওয়া উপস্থাপন করেন। বক্তব্যে অতিথিরা সিএনজি চালক সমবায় সমিতির সদস্যদের দাবি দাওয়া পুরণে আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।